কাল থেকে ভারতে সম্প্রচার হবে বিটিভি

০১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০০ PM

© সংগৃহীত

ভারতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচার শুরু হচ্ছে সোমবার (২ সেপ্টেম্বর)। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন। রোববার (১ সেপ্টেম্বর) সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) প্ল্যাটফরম- ডিডি ফ্রি ডিশ-এর মাধ্যমে বিটিভির এ সম্প্রচার চলবে। এ উপলক্ষে সোমবার বিকেল ৩টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তথ্য সচিব আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬