অব্যবহৃত ডেটা কাজে লাগাতে ‘ফ্রিডম প্যাক’ আনল রবি

১৮ আগস্ট ২০১৯, ০৩:২৮ PM

© রবি

গ্রাহকরা যেন তাদের অব্যবহৃত ডেটা কাজে লাগাতে পারেন এজন্য ফ্রিডম প্যাক নামে একটি অনন্য অফার এনেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। ফ্রিডম প্যাকের আওতায় ২৩ টাকা প্যাক রিচার্জ করে অব্যবহৃত ডেটা কাজে লাগানোর এ সুযোগ পাবেন গ্রাহকরা।

ফ্রিডম প্যাক অফারে রয়েছে ৩১৬ টাকায় ২৮ দিন মেয়াদে ৪ জিবি, ১০৮ টাকায় ৭ দিন মেয়াদে ৩ জিবি এবং ৫৪ টাকায় ৩ দিন মেয়াদে ২ জিবি ডাটা উপভোগের সুযোগ।

এই তিন প্যাকেজের অব্যবহৃত ডেটা মাত্র ২৩ টাকা রিচার্জ করে আরো ৩ দিনের জন্য ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এছাড়া অফারের আওতায় গ্রাহকরা ১ জিবি ডেটা এবং ২০৫ এমবি ৪.৫জি ডেটা পাবেন বোনাস হিসেবে। *৪# ডায়াল করে অফারটি উপভোগ করা যাবে।

৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬