ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
ইনানীতে সৈকতে এ সম্মেলনে এক হাজারের বেশি পরিবেশক অংশগ্রহণ

ইনানীতে সৈকতে এ সম্মেলনে এক হাজারের বেশি পরিবেশক অংশগ্রহণ © সংগৃহীত

কক্সবাজারে হয়ে গেল ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক পরিবেশক সম্মেলন ২০২৪।

ইনানীতে সৈকতে গত রোববার ও সোমবার ওই সম্মেলন হয়েছে বলে ওয়ালটনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সেখানে এক হাজারের বেশি পরিবেশক অংশগ্রহণ করেন।

সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

শামছুল আলম বলেন, ‘ক্রেতা চাহিদা বিবেচনায় আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের গুণগত মান সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। পাশাপাশি প্রতিবছরই নতুন নতুন পণ্য ও মডেল বাজারে ছাড়তে সক্ষম হচ্ছি আমরা।’

পরিবেশকদের উদ্দেশে মাহবুবুল আলম বলেন, ‘আপনাদের বেশিরভাগই দেখতে তরুণ হলেও ব্যবসার দিক থেকে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। আপনাদের অক্লান্ত শ্রম ও প্রচেষ্টায় দ্রুত এগিয়ে যাচ্ছে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। সিংহভাগ চাহিদা নিজেরা পূরণের লক্ষ্যে আমাদের বাজার গবেষণা চলমান রয়েছে।’

পরিবেশকদের তিনি আঞ্চলিক পর্যায়ে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ব্যাপক ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন। সম্মেলনে চলতি বছর ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রয়ের প্রবৃদ্ধি অর্জনে বিশেষ অবদান রাখায় অর্ধ-শতাধিক পরিবেশককে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। কৌতুক অভিনেতা আবু হেনা রনিও সম্মেলনে ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক জাকিয়া সুলতানা, মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর নিশাত তাসনিম শুচি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, মো. জিয়াউল আলম ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান ও মো. রফিকুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. সোহেল রানা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, আব্দুল্লাহ-আল-মামুন, মো. শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম।

সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক
  • ১১ এপ্রিল ২০২৬
close