প্রয়োজনে দেশে ফেসবুক-ইউটিউব বন্ধ করে দেবে সরকার

৩১ মার্চ ২০২৪, ০৯:৩৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM

© লোগো

সরকারের করা অভিযোগ আমলে না নিলে ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রবিবার কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

সভা শেষে কমিটির সভাপতি বলেন, গুজব প্রতিরোধ ও সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে‌ ওদের (ফেসবুক, ইউটিউব, গুগল) হেড অফিস এখানে না থাকার কারণে বিভিন্ন বিষয়ে আমাদের সুপারিশ বা কথা তারা শোনেও না। তারা যে শুনছে না, সেটা আমরা পাবলিকলি প্রচার করব। প্রয়োজন হলে এগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাকে ‌আগে প্রোপার নোটিফাই করব যে, আমাদের অভিযোগ যথাযথভাবে আমলে না নিয়ে তারা (সামাজিক যোগাযোগ মাধ্যম) এসব ক্রাইম, গুজব অব্যাহত রাখছে এবং তাদের পক্ষ থেকে (প্রতিরোধে) কোনো উদ্যোগ নেই। প্রথমে তাদের বারবার বলা হবে, দরকার হলে আমরা পত্রিকায় বিজ্ঞাপন আকারেও বলব। যেন বিশ্ববাসীর কাছে মনে না হয় যে, এখানে কোনো মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে।

মন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়া আইনে রয়েছে কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া। কিন্তু তারা আমাদের অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে না। তাদের এই উদাসীনতা পাবলিক নোটিশের মাধ্যমে জনগণকে অবহিত করা হবে। যাতে কখনো সামাজিক মাধ্যমগুলো বন্ধ করা হলে দায়টা সরকারের ওপরে না আসে, তাদের (সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো) ওপরেই যাতে বর্তায়।

সভায় আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

মাদকের তথ্য প্রশাসনকে দেওয়া সন্দেহে রাতভর নির্যাতন, মাদক সে…
  • ১০ আগস্ট ২০২৬
একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে
  • ১০ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • ১০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে আইটেক কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে ভারত সরকার, কর…
  • ১০ আগস্ট ২০২৬
ফের ছাত্রআন্দোলনে উত্তাল ভারত
  • ১০ আগস্ট ২০২৬
গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর …
  • ১০ আগস্ট ২০২৬