বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ AM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

দেশের তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘উদ্যোগ’ নামের একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে অবশ্য একটি প্রতিপালনের যোগ্য শর্ত দিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা থাকলে সর্বোচ্চ ২৮ বছর বয়সী তরুণ উদ্যোক্তারা এই প্রকল্পের আওতায় ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা স্বল্প সুদের ঋণ এবং বাকি ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আগামী ১৬ সেপ্টেম্বর এই প্রকল্পের সার্কুলার জারি করা হবে। প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা—এই ৮টি জেলায় প্রকল্পটির কার্যক্রম শুরু হবে এবং প্রথম ধাপে ৫ হাজার তরুণকে এই সহায়তার আওতায় আনার লক্ষ্য রয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে ৬৪০টি উপজেলাতেই এই অর্থায়ন সুবিধা সম্প্রসারিত করা হবে।

প্রকল্পের নিয়ম অনুযায়ী, প্রথমে উদ্যোক্তাকে ১০ লাখ টাকা ঋণ হিসেবে দেওয়া হবে, যেখানে গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ ৪ থেকে ৭ শতাংশ। এই ঋণের অর্থ সঠিক খাতে ব্যবহার এবং মূল টাকা যথাসময়ে ফেরত দিলে পরবর্তীতে বাড়তি ১০ লাখ টাকা ‘গ্রান্ট’ বা অনুদান হিসেবে দেওয়া হবে। কৃষি, মৎস্য, হস্তশিল্প, পর্যটন, প্রযুক্তি ও স্টার্টআপসহ নানা খাতের উদ্যোক্তারা এই ঋণ পাবেন এবং ব্যাংক, স্থানীয় চেম্বার ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধির সমন্বয়ে চূড়ান্ত উদ্যোক্তা নির্বাচন করা হবে। 

তিনি আরও জানান, আর্থিক সহায়তার পাশাপাশি উদ্যোক্তাদের প্রযুক্তিগত ও বাজারজাতকরণের সুযোগও নিশ্চিত করা হবে এবং প্রকল্পটি সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হবে।

চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬