ফের কমল স্বর্ণের দাম

০২ জুন ২০২৬, ০৩:১৫ PM , আপডেট: ০২ জুন ২০২৬, ০৩:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

টানা উর্ধ্বমুখী থাকার পর দেশের বাজারে ফের দরপতন ঘটেছে স্বর্ণের দামে। ভরি প্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে আসায় দেশের বাজারেও স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা থেকে এ নতুন দাম কার্যকর করা হয়েছে। 

বাজুসের সর্বশেষ নির্ধারিত দামে এখন দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায় বিক্রি হবে। 

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তজার্তিক বাজারে স্বর্ণের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা দেওয়ায় তার প্রভাব  দেশের বাজারেও পড়েছে। এর আগে গত ২৫ মে বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এবার আবার মূল্য হ্রাসের ঘোষণা এসেছে।

তবে ক্রেতাদের মনে রাখতে হবে, বাজুস ঘোষিত এই দাম কেবল স্বর্ণের মূল দাম। গহনা কেনার ক্ষেত্রে এর সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং দোকানভেদে মেকিং চার্জ যুক্ত হবে। ফলে অলঙ্কারের চুড়ান্ত মূল্য আরও বেশি হতে পারে। 
  
স্বর্ণের দাম কমায় ঈদ-পরবর্তী সময়ে গহনা ক্রয়ে আগ্রহী ক্রেতাদের জন্য এটি কিছুটা স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী দিনগুলোতে স্বর্ণের দামে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬