দুই দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দামের পতন

১৫ মে ২০২৬, ১০:২৩ AM , আপডেট: ১৬ মে ২০২৬, ০৯:১৬ AM
স্বর্ণের গহনা

স্বর্ণের গহনা © সংগৃহীত

টানা দুই দফা দাম বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৮ হাজার ৪৫৫ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭০ হাজার ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৫৫৫ টাকা। বাজুস জানিয়েছে, এই মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকারি ভ্যাট ও শ্রমমূল্য অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এখন ৪৯৫ টাকা, ২১ ক্যারেট ৪৭৫ টাকা এবং ১৮ ক্যারেট ৪০৫ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দাম কমিয়ে ভরিপ্রতি ৩০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মূলত বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতনের কারণেই দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে। স্পট মার্কেটে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৬১৯ দশমিক ৪৯ ডলারে অবস্থান করছে। ডলারের শক্তিশালী অবস্থান এবং উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক হয়ে পড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমেছে। এর ফলে এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম প্রায় ১.৯ শতাংশ হ্রাস পেয়েছে।

আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতাও এই পরিস্থিতির ওপর প্রভাব ফেলেছে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি অচল হয়ে পড়ায় জ্বালানি তেলের দাম বেড়েছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠকের দিকে নজর রাখছেন বিশ্লেষকরা। তাইওয়ান ইস্যুসহ বিভিন্ন কূটনৈতিক উত্তেজনার মাঝে বিশ্ববাজারে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9