ঈদের আগে দেশে বড় ব্যবধানে বাড়ছে স্বর্ণের দাম?

২৫ মে ২০২৬, ০৮:৪৭ AM
স্বর্ণের গহনা

স্বর্ণের গহনা © সংগৃহীত

ঈদের আগে আন্তর্জাতিক বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। ডলারের দরপতন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা আবারও নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এর প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৭০ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ১ শতাংশ বেড়ে পৌঁছেছে ৪ হাজার ৫৭২ দশমিক ৯০ ডলারে।

বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দর কমে যাওয়ায় অন্যান্য দেশের বিনিয়োগকারীদের জন্য ডলার-ভিত্তিক স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে উঠেছে। ফলে বাজারে স্বর্ণের চাহিদা বেড়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিন মাস ধরে চলা যুদ্ধের দ্রুত সমাধানের সম্ভাবনাও নাকচ করেছে তার প্রশাসন।

এর আগের দিন ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ‘মূলত আলোচনা’ হয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির আশাবাদ তৈরি হয়েছিল। সেই আশাবাদে সোমবার তেলের দাম দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে দুই দেশের মধ্যে এখনো মতবিরোধ রয়েছে।

এদিকে শুক্রবার কেভিন ওয়ার্শ মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন, যখন ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ছে এবং তা বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়িয়ে তুলছে। এতে ভোক্তাদের আস্থাতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লেও গত সপ্তাহে ভারতে স্বর্ণ বিক্রি হয়েছে বড় ধরনের ছাড়ে। কারণ দামের অস্থিরতায় দেশটিতে চাহিদা কমে গেছে। একই সময়ে চীনের বাজারেও স্বর্ণের প্রিমিয়াম কমেছে।

গত ১৯ মে শেষ হওয়া সপ্তাহে স্বর্ণের ফটকাবাজ বিনিয়োগকারীরা তাদের নিট লং পজিশন ৬ হাজার ২৩৯টি কন্ট্রাক্ট কমিয়ে ৯৪ হাজার ৩৮৮-এ নামিয়ে এনেছেন। এতে বোঝা যাচ্ছে, বিনিয়োগকারীদের একটি অংশ এখনো বাজার পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।

বিশ্ববাজারে এই মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির সূত্র বলছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লে সাধারণত দেশের বাজারেও তার প্রভাব পড়ে। ফলে যেকোনো সময় দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হতে পারে।

এর আগে গত ২৩ মে দেশে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম কার্যকর হয় সেদিন সকাল ১০টা থেকে।

বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায়।

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৮ দশমিক ৪২ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৯ দশমিক ৮৫ ডলার। একই হারে বেড়ে প্যালাডিয়ামের দাম হয়েছে ১ হাজার ৩৭৩ দশমিক ২৫ ডলার।

কার মুখে শেষ হাসি ফুটবে, মেসি নাকি ইয়ামাল—জানাল এআই
  • ১৮ জুলাই ২০২৬
গারো পাহাড়ে বাড়ছে বন্য হাতির বিচরণ, গড়ে উঠছে দেশের অন্যতম ‘…
  • ১৮ জুলাই ২০২৬
আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, ফেসবুক …
  • ১৮ জুলাই ২০২৬
ছাত্রদলের পর রাজনীতি নিষিদ্ধ গণ বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছা…
  • ১৮ জুলাই ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বেক্সিমকো ফার্মাতে চাকরির সুযোগ
  • ১৮ জুলাই ২০২৬
দেশের এক বিভাগে অতি ভারী বর্ষণের আভাস
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence