আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেয়ার নামে অর্থ সংগ্রহ, সতর্ক করল এনবিআর

০১ জুন ২০২৬, ১০:৩২ AM
জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড © ফাইল ছবি

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেয়ার নামে একটি প্রতারক চক্র অর্থ সংগ্রহ করছে বলে সতর্ক করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ সোমবার (১ জুন) বোর্ডের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এমন কোনও চক্রের সন্ধান পেলে জানানোর জন্য অনুরোধ করেছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্দেশনা অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের বিভিন্ন স্থানে কতিপয় প্রতারকচক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেয়ার নামে অভিনব কৌশলে প্রতারণা বাণিজ্য করার অপচেষ্টা করছে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড অবহিত হয়েছে। 

যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাদেরকে অর্থের বিনিময়ে চাকরি দেয়া হয়েছে মর্মে মিথ্যাচারের মাধ্যমে প্রতারিত করা এ চক্রের মূল উদ্দেশ্য। যে সব প্রার্থী নিজ অযোগ্যতার কারণে চাকরি পাবেন না, তাদের কারো কারো অর্থ প্রতারক চক্রটি ফেরত দিতে পারেন, কিন্তু যারা স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় চাকরি পাবেন, তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেয়া অর্থ এরা হাতিয়ে নেবে।

আরও পড়ুন: সাত বিভাগে ১২টা থেকে ৩টার মধ্যে তাপমাত্রা বেশি থাকার সতর্কবার্তা

এতে আরও বলা হয়েছে, জনসচেতনার উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ড এই মর্মে সবাইকে আশ্বস্ত করছে যে, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন ও আয়কর বিভাগের প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি কমিটি কর্তৃক যোগ্য প্রার্থীগণ নিৰ্বাচিত হবেন।

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেয়ার নামে অর্থ সংগ্রহকারী কোন দুষ্ট চক্রের তথ্য পেলে তা সংশ্লিষ্ট কর কমিশনার অফিসকে অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা, টেলিফোন নম্বর ০২-২২২২১৭৭৭৭, ইমেইলঃ [email protected] অবহিত করতে এবং এরূপ প্রতারণার ফাঁদে পা না দেয়ার জন্য চাকরিপ্রার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

অগ্রহায়ণেই টেকনাফে পাওয়া যাচ্ছে কাঁচা আম, কেজি ৮০০ টাকা
  • ১৭ নভেম্বর ২০২৬
লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপর আওয়াম…
  • ১৭ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানবে কবে, জানাল আব…
  • ১৭ নভেম্বর ২০২৬
ছোট ভাইয়ের দাফনের আগেই চলে গেলেন বড় ভাই, দুই হাফেজের মৃত্যু…
  • ১৭ নভেম্বর ২০২৬
রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬