সাত বিভাগে ১২টা থেকে ৩টার মধ্যে তাপমাত্রা বেশি থাকার সতর্কবার্তা

০১ জুন ২০২৬, ০৯:৫৭ AM , আপডেট: ০১ জুন ২০২৬, ১০:১২ AM
সাত বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে বিডব্লিউওটি

সাত বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে বিডব্লিউওটি © সংগৃহীত

দেশের সাত বিভাগে তাপমাত্রা বেশি থাকার সতর্কতা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। আজ সোমবার (১ জুন) দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে তাপমাত্রা অনেক বেশি থাকবে বলেও জানানো হয়েছে।

বিডব্লিউওটির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, আজ রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় মৃদু তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে। এর মধ্যে দুএক জায়গায় সাময়িক সময়ের জন্য মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। 

আরও পড়ুন: ফের বিশ্বে তৃতীয় ইউআইইউ, সেরার তালিকায় আছে ব্র্যাক-এমআইএসটিও

এ সময়ে প্রচুর ভ্যাপসা গরমের কারনে মনে হবে, তাপমাত্রা ৪০° সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে তাপমাত্রা বেশি থাকবে।তাই ওই সময়ে বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।

‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬
নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল সভাপতি আটক, ভ…
  • ০৭ আগস্ট ২০২৬
শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন—প্রশ্ন রাশেদ খাঁনের
  • ০৭ আগস্ট ২০২৬
ভিডিও কলে পলিটিক্স না করে অফলাইনে আসেন—নুরকে কেন এ কথা বললে…
  • ০৭ আগস্ট ২০২৬
চাকরির কথা বলে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফি তৈরি, স্বামী-…
  • ০৭ আগস্ট ২০২৬