আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি, কত আবেদন পড়েছে জানাল এনবিআর

২৯ মার্চ ২০২৬, ১০:২৩ AM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ১০:২৪ AM
জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড © সংগৃহীত

২০২৫-২৬ করবর্ষের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে। ইতোমধ্যে ৫০ লাখের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ইতোমধ্যেই রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। আজ রবিবার (২৯ মার্চ) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুকে পেইজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এ বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে। তবে, যারা এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারছেন না, তারা লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার অনলাইনে ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় অনুমোদন করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ড রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির প্রক্রিয়া সহজ, দ্রুত, স্বচ্ছ ও স্বস্তিদায়ক করার জন্য অনলাইন সিস্টেম চালু করেছে। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যুর মাধ্যমে অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন। গত কয়েক দিনে পাঁচ হাজারের বেশি করদাতা অনলাইনে আবেদন করেছেন এবং বেশিরভাগের ক্ষেত্রে আবেদন স্বল্প সময়ে মঞ্জুর করা হয়েছে।

অনলাইনে দাখিলকৃত আবেদন অনুমোদন করার পর বর্ধিত সময়ের মধ্যে করদাতা জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন। যারা এখনো রিটার্ন দাখিল করেননি, তাদেরকে অবশ্যই ৩১ মার্চ ২০২৬ তারিখের পূর্বে আবেদন করতে হবে। এছাড়া যারা ই-রিটার্নে রেজিস্ট্রেশন করেননি, তাদের আগে নিজ নামের বায়োমেট্রিক সিম ব্যবহার করে সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে।

যারা অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা অনলাইনে বা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন। এনবিআর সকল করদাতাকে অনুরোধ করেছে, জরিমানা বা অতিরিক্ত কর এড়াতে ৩১ মার্চ এর মধ্যে রিটার্ন দাখিল এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সময় বৃদ্ধির আবেদন করতে।

কীভাবে বুঝবেন আপনার ওয়াইফাই অন্য কেউ ব্যবহার করছে?
  • ১৮ জুলাই ২০২৬
এসএসসির ফল কবে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড
  • ১৮ জুলাই ২০২৬
মেসিদের বিশ্বকাপ ফাইনাল দেখতে বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার …
  • ১৮ জুলাই ২০২৬
দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে অনশনরত সোনম ওয়াংচুকে ত…
  • ১৮ জুলাই ২০২৬
চাকরি দেবে এনসিসি ব্যাংক, আবেদন ২৫ জুলাই পর্যন্ত
  • ১৮ জুলাই ২০২৬
নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ব্য…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence