তেতে উঠেছে বাজার, এক পিস লেবু কিনেই বাসায় ফিরলেন তবিবুর

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৪ PM
কাঁচাবাজারে ১২০ টাকা হালি লেবু কিনতে হচ্ছে ক্রেতাদের

কাঁচাবাজারে ১২০ টাকা হালি লেবু কিনতে হচ্ছে ক্রেতাদের © টিডিসি

‘প্রথম রোজায় বাসার সবাই একসাথে ইফতার করবো বলে অফিস থেকে তাড়াতাড়ি বের হয়ে বাজারে আসলাম। এখন বাজারে এসে দেখি ১২০ টাকা লেবুর হালি, বেগুন ১০০ টাকা কেজি। বাধ্য হয়েই ৩০ টাকা দিয়ে একপিস লেবু নিয়ে বাসায় ফিরছি। রোজা আসলেই বাজারে আগুন হয়ে যায়। সরকার যেটায় আসুক অবস্থার পরিবর্তন হয় না’, কথাগুলো বলছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত তবিবুর রহমান। হাতিরপুল কাঁচাবাজারে আসা ক্রেতাদের অনেকের কণ্ঠেই ছিলো তবিবুর রহমানের মত হতাশা। কারণ রমজানের শুরুর দিনেই কাঁচাবাজারে পণ্যের দামে আগুন লেগেছে। কোনো কোনো সবজির দাম ছাড়িয়েছে দ্বিগুণ। যা নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য নাভীশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ক্রেতারা বলছেন, রমজানের শুরুতেই ব্যবসায়ী সিন্ডিকেটের দাম বাড়ানোর জাতা কলে পড়তে হয় তাদের। সরকার দাম নিয়ন্ত্রণে রাখতে যত প্রচেষ্টায় রাখুক ক্রেতাদের জন্য কোনো কাজে আসে না। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে এবছর রমজানে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া হয়ে যেতে পারে আশঙ্কা তাদের। আর ব্যবসায়ীরা বলছেন, পণ্যের সরবরাহে ঘাটতির কারণে বেড়েছে দাম। সরবরাহ স্বাভাবিক হলে দাম কমার প্রত্যাশা তাদের। 

ব্যবসায়ী ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, বেগুণের দাম বর্তমানে ১০০ থেকে ১২০ টাকাম যেখানে গত সপ্তাহে ছিলো ৫০-৬০ টাকা। আর গতসপ্তাহে লেবুর হালি যেখানে ৬০ টাকা ছিলো, এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা হালি। এছাড়া কাঁচা মরিচের দাম ১৩০ থেকে ১৬০ টাকা ছুঁয়েছে। টমেটো ৪০ টাকা থেকে ৮০ টাকা, শসা ৬০ টাকা থেকে ১৬০-১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া মৌসুমি সবজি ফুলকপি, সিম, বাঁধাকপির দামও ১০-২০ টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। লাউ, পেঁপে, উসতে, পটলে দামও বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে রসুনের। পেঁয়াজ গত সপ্তাহ থেকেই ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর রসুনের দাম ১৪০ টাকা থেকে ১৬০ টাকা হয়ে দাঁড়িয়েছে। 

তবে অনেকটা স্বাভাবিক আছে আমিষের বাজার। রুইমাছ ৪০০-৫০০ টাকা, পাবদা মাছ ৪০০ টাকা, দেশী কই ৮০০-১০০০ টাকা, পাঙাশ ১৫০-১৮০ টাকা, টাকি মাছ ৫০০ টাকা, শিং মাছ ৪০০ থেকে ৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া বয়লার মুরগী ২০০-২২০ টাকা কেজি ও সোনালি মুরগী ৩২০-২৫০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। গরুর মাংস ৮০০ টাকা ও খাসি মাংস ১২৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাতে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9