২৮ দিনে রেমিট্যান্স এল ৩৫ হাজার ৯০৭ কোটি টাকা

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ PM
ডলার

ডলার © সংগৃহীত

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে একদিনে রেমিট্যান্স এসেছে ১৮৪ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ২৫০ কোটি টাকা (১ ডলারে ১২২.৩০ টাকা ধরে)।

সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এদিকে ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ২ হাজার ৯৩৬ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার ৯০৭ কোটি টাকা।

গেল বছরে একই সময়ে দেশে এসেছিল ২৪২১ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রবাহ বেড়েছে ২১.৩ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরের ২৮ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১৫ হাজার ৯৭৪ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.৮ শতাংশ বেশি।

প্রসঙ্গত, নভেম্বর মাসে দেশে এসেছিল ২৮৮ কোটি ডলারের বেশি। এছাড়া অক্টোবরে ২৫৬ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬