ফের ১১৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ PM
ডলার

ডলার © সংগৃহীত

নিলামের মাধ্যমে ৩টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে আরও ১১৫ মিলিয়ন বা ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক, যা বৈদেশিক মুদ্রাবাজারে সরবরাহ বাড়াতে এবং বাজারের স্থিতিশীলতা রক্ষায় নেওয়া একটি উদ্যোগ। 

রবিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

জানা গেছে, কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ নিয়ে চলতি ডিসেম্বরে ৯২০.৫০ মিলিয়ন বা ৯২ কোটি ৫ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৩০৪ কোটি ৬৫ লাখ ডলার। 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬