মার্জারের পর ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন সর্বোচ্চ ‍২ লাখ টাকা 

২৭ ডিসেম্বর ২০২৫, ১০:১০ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ছবি

মার্জারের আওতাভুক্ত ৫টি ব্যাংক নিয়ে নবগঠিত সম্মিলিত ইসলাম ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। এরপর আমানতকারীরা তাদের বিদ্যমান চেক বইয়ের মাধ্যমে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। বাংলাদেশ ব্যাংক থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, মার্জারের আওতাভুক্ত ৫টি ব্যাংকের আমানতকারীদের ব্যাংক হিসাব নবগঠিত সম্মিলিত ইসলাম ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হলে বিদ্যমান ৫টি ব্যাংকের গ্রাহকগণের ব্যাংক হিসাবের আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে।

আরও পড়ুন: ৯ মাস বন্ধে রাজস্ব ঘাটতি ৩০০ কোটি, চোরাচালানে বিপদে শ্রমিক-ব্যবসায়ীরা

এর ফলে আমানতকারীরা তাদের বিদ্যমান চেক বইয়ের মাধ্যমে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। অবশিষ্ট আমানত (যদি থাকে) তাদের ব্যাংক হিসাবে সুরক্ষিত থাকবে এবং উক্ত আমানতের উপর প্রচলিত হারে মুনাফা প্রদান করা হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হওয়ায় নবগঠিত এ ব্যাংকের ওপর জনগণের আস্থা সৃষ্টি হবে। এর ফলে আমানতকারীদের টাকা উত্তোলনের চাহিদা অনেকাংশে কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

‘অধিনায়কত্ব’ ইস্যুতে স্পষ্ট জবাব হামজার, বললেন, ‘কোচ চাইলে …
  • ১০ নভেম্বর ২০২৬
গোয়েন্দা পরিচয়ে থেকে এমপিকে ফোন, ‘আপনি জামায়াত ছেড়ে দেন’
  • ১০ নভেম্বর ২০২৬
‘ভিসি স্যার বলছে আওয়ামী লীগ নাকি বিরোধীদল’
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বোর্ডের জরু…
  • ১০ নভেম্বর ২০২৬
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় রা…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ভিসি-প্রক্টরকে জবাবদিহির হুঁশিয়ারি আ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950