নির্বাচনের প্রার্থীদের জন্য শনিবার সব ব্যাংক খোলা থাকবে

২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, প্রার্থীদের জামানতের অর্থ জমা ও ভোটার তালিকার সিডি কেনার সুবিধায় শনিবার সব ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর আগে টানা তিন দিনের ছুটি থাকায় (২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি, ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি) ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলে প্রার্থীদের পক্ষে প্রয়োজনীয় অর্থ জমা দেওয়া কঠিন হয়ে পড়বে।

নির্বাচনী বিধি অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে জামানত ও ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। এ সংকট নিরসনে আগামী শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ জানায় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।

মধ্য চীনে টর্নেডো ও ঝড়ে ১৭ জনের মৃত্যু, ধেয়ে আসছে টাইফুন বা…
  • ০৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ম্যাচে ভিআর বিতর্ক, ফিফার নিয়মে কি আছে
  • ০৮ জুলাই ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য থাকবে…
  • ০৮ জুলাই ২০২৬
পাঁচ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ০৮ জুলাই ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার রুটে সকল ট্রেন চলাচল বন্ধ
  • ০৮ জুলাই ২০২৬
আজ একই সময়ে সূর্যালোক পাবে বিশ্বের ৯৯ শতাংশ মানুষ
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence