রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক কমল ৪০ শতাংশ

২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ AM
রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক ৪০ শতাংশ কমিয়েছে সরকার

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক ৪০ শতাংশ কমিয়েছে সরকার © ফাইল ছবি

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ‘খেজুর’ আমদানিতে সরকার কাস্টমস ডিউটি ৪০ শতাংশ হ্রাস করেছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে।

জানা গেছে, ধর্মপ্রাণ জনগণের আবেগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে খেজুরের মূল্য সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে আসন্ন রমজান মাস উপলক্ষ্যে খেজুর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ হ্রাস করা হয়েছে।

পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজারমূল্য স্বাভাবিক রাখার উদ্দেশ্যে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ হতে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে এ প্রজ্ঞাপণ জারি করেছে সরকার। এ অব্যাহতি আগামী ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

আরও পড়ুন: শিক্ষা ক্যাডারের ইতিহাসে বড় বদলি, নীতিমালা লঙ্ঘন ও আর্থিক লেনদেনের অভিযোগ

এছাড়া বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধণ করে খেজুরসহ সব ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ হতে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে, তা এ বছরেও বহাল আছে।

খেজুর আমদানিতে আমদানি শুল্ক এবং অগ্রিম আয়করে উল্লেখযোগ্য পরিমাণে ছাড় দেয়ার কারণে আসন্ন রমজান মাসে সরবরাহ এবং বাজারমূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9