২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

১৭ অক্টোবর ২০২৫, ০৩:২৩ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

আর মাত্র চার মাস পরই মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাবে, আগামী বছর ২০২৬ সালে ঈদুল ফিতর পালিত হতে পারে ২০ মার্চ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান এ তথ্য জানান।

তিনি জানান, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাওয়ায় খালি চোখে দেখা সম্ভব হবে না। এ কারণে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি নয় বরং ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

ইব্রাহিম আল-জারওয়ান বলেন, ‘১৯ ফেব্রুয়ারি হবে রমজানের প্রথমদিন, আর ২০ মার্চ, শুক্রবার শাওয়াল মাসের প্রথমদিন— অর্থাৎ ঈদুল ফিতর।’

জ্যোতির্বিদদের হিসেবে দেখা গেছে, আগামী বছর রমজানের শুরুতে মধ্যপ্রাচ্যের দেশগুলো— যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, কাতার ও কুয়েতে দৈনিক রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা। রমজান যত শেষের দিকে যাবে, এই সময় ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টা পর্যন্ত পৌঁছাবে।

আল-আরাবিয়া জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আগামী ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে। যদিও সৌদি আরব প্রায়ই তাদের নিজস্ব ‘উম আল-কুরা ক্যালেন্ডার’ অনুসারে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে থাকে বলে অভিযোগ রয়েছে।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ পালিত হয়। সেই হিসেবে বাংলাদেশে ২০২৬ সালের ২১ মার্চ, শনিবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9