২০ দিনে রেমিট্যান্স এল ২৬,৫৬৩ কোটি টাকা

২১ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ PM
ডলার

ডলার © সংগৃহীত

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে তিন দিনে রেমিট্যান্স এসেছে ১৬৬ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ৩০ কোটি টাকা (১ ডলারে ১২২.৩০ টাকা ধরে)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এদিকে ডিসেম্বর মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ২ হাজার ১৭২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৬ হাজার ৫৬৩ কোটি টাকা।

গেল বছরে একই সময়ে দেশে এসেছিল ১৯৮৩ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রবাহ বেড়েছে ৯.৫ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরের ২০ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১৫ হাজার ২১১ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫.৯ শতাংশ বেশি।

প্রসঙ্গত, নভেম্বর মাসে দেশে এসেছিল ২৮৮ কোটি ডলারের বেশি। এছাড়া অক্টোবরে ২৫৬ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9