ফের ৬৭ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ PM
ডলার

ডলার © সংগৃহীত

নিলামের মাধ্যমে ৭টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে আরও ৬৭ মিলিয়ন বা ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কেনেছে কেন্দ্রীয় ব্যাংক, যা বৈদেশিক মুদ্রাবাজারে সরবরাহ বাড়াতে এবং বাজারের স্থিতিশীলতা রক্ষায় নেওয়া একটি উদ্যোগ। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৭টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

জানা গেছে, কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ নিয়ে চলতি ডিসেম্বরে ৬৯১.৫০ মিলিয়ন বা ৬৯ কোটি ১৫ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ২৮৭ কোটি ১৫ লাখ বা ২.৮৭ বিলিয়ন ডলার। 

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬