১৩ ব্যাংক থেকে ২০২ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ PM
ডলার

ডলার © সংগৃহীত

বিভিন্ন ব্যাংক থেকে মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

এতে বলা হয়, ১৩ ব্যাংক থেকে আরও ২০২ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এসময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২.২৭ টাকা থেকে ১২২.২৯ টাকা পর্যন্ত। কাট-অফ রেট ১২২.২৯ টাকা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়েছে। নতুন কেনা ডলার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হবে।

এর আগে ১৬ জুলাই ২২ ব্যাংক থেকে ৩১৩ মিলিয়ন ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থবছরে (২০২৫-২৬) এখন পর্যন্ত ২ হাজার ৫১৪ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬