বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল

২৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ PM
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে © ফাইল ছবি

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩২ হাজার ১৪৯.৩৯ মিলিয়ন বা ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বুধবার (২৯ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়। দুই দিনের ব্যবধানে রিজার্ভ ২৮ দশমিক ৬১ মিলিয়ন ডলার কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২৯ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ১৪৯ দশমিক ৩৯ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৭ হাজার ৩৪৭ দশমিক ৯৭ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন: দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

এর আগে সোমবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ২৭ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ১৭৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৭ হাজার ৩৭৬ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

৯ দিনেও খোঁজ মেলেনি বিবিএর শিক্ষার্থী রিদোয়ানের, এলাকাবাসীর…
  • ০২ নভেম্বর ২০২৬
শিশুকে পড়াতে গিয়ে গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওধারণ …
  • ০২ নভেম্বর ২০২৬
মিয়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সাড়ে ৩৭ টন সিমেন্টসহ আট…
  • ০২ নভেম্বর ২০২৬
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, থাকবে মাসিক ভাত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনায় দুই যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে
  • ০২ নভেম্বর ২০২৬