আইএমএফ হিসাব পদ্ধতিতে রিজার্ভ ২৭.১২ বিলিয়ন ডলার

১১ অক্টোবর ২০২৫, ০৮:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশে প্রবাসী আয় তথা রেমিট্যান্স আসার প্রবাহ উদ্ধমুখী। চলতি মাসের প্রথম ৮ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ৮০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ হাজার ৮০৪ কোটি টাকা (এক ডলারে ১২১.৭৯ টাকা ধরে)।

এ ছাড়া গত বৃহস্পতিবার ১০টি ব্যাংক থেকে মোট ১০ কোটি ৭০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ফলে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২ বিলিয়ন ডলারে (৩১.৯৪ বিলিয়ন)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, এই রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গেল রোববার (৫ অক্টোবর) পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, ওই দিন রিজার্ভের পরিমাণ ছিল ২৬.৬২ বিলিয়ন ডলার। ফলে ৫ অক্টোবরের তুলনায় গত সপ্তাহ শেষে রিজার্ভ আরও বেড়েছে।

চলতি অর্থবছরের তিন মাসে বাংলাদেশ ব্যাংক ১৪টি নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ২ বিলিয়নের বেশি ডলার কিনেছে। নিলামে প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৮০ পয়সা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়।

৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬
ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬