গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিংয়ের পৌনে দুই লাখ অ্যাকাউন্ট, ভোগান্তিতে গ্রাহকরা

২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ PM
মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ

মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ © সংগৃহীত ও সম্পাদিত

অরাজকতা পরিস্থিতি তৈরিতে অর্থায়নের অভিযোগে গোপালগঞ্জে বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রায় পৌনে দুই লাখ অ্যাকাউন্ট বন্ধ রাখা হয়েছে। এতে এসব অ্যাকাউন্টে থাকা টাকা উত্তোলন ও লেনদেন করতে না পেরে ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহকরা। হঠাৎ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই পড়েছেন বিপাকে। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

জানা যায়, গত বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাহকের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।

তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, গোপালগঞ্জে লক্ষাধিক অ্যাকাউন্ট বন্ধ আছে। আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, গেল বুধবার থেকে বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন এমএফএস গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাবি, সন্দেহজনক লেনদেনের অভিযোগে ওই অ্যাকাউন্টগুলো আপাতত বন্ধ করা হয়েছে। যে সব একাউন্টের বেশিরভাগ বা অধিকাংশই গোপালগঞ্জ জেলার ঠিকানায় খোলা।

সাম্প্রতিক সহিংসতার পর এর পেছনে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অর্থায়নের অভিযোগ পেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা (বিএফআইইউ)। পরে সংস্থাটির সুপারিশে এসব একাউন্ট বন্ধ রাখা হয়। 

উল্লেখ্য, গত সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-সহিংসতায় গোপালগঞ্জ প্রায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল। পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এর জের ধরে, ডিসি ও পুলিশ সুপার রদবদলের ঘটনাও ঘটেছে।

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’
  • ২৯ নভেম্বর ২০২৬
বিচ কার্নিভাল ঘিরে জনসাধারণের চলাচলে বাধা, সৈকতে হাঁটতেও দে…
  • ২৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বন্ধ মোবাইল ব্যাংকিংয়ের পৌনে দুই লাখ অ্যাকাউন্ট,…
  • ২৯ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ফেনী ইউনিভার্সিটিতে জ…
  • ২৯ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ
  • ২৯ নভেম্বর ২০২৬
বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার
  • ২৯ নভেম্বর ২০২৬