প্রাথমিক শিক্ষক নেতাদের সঙ্গে আজ বসছে পে কমিশন

২০ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ AM , আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ AM
জাতীয় বেতন কমিশন

জাতীয় বেতন কমিশন © টিডিসি ফটো

প্রস্তাবিত পে স্কেল নিয়ে প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে আজ সোমবার (২০ অক্টোবর) বসছে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)। বাংলাদেশ সচিবালয়ে সংগঠনগুলোর নেতাদের সঙ্গে ভিন্ন ভিন্ন সময়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সদস্য সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার পাঠানো চিঠিতে বলা হয়, জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন এসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভা ২০ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ের পুরাতন ভবনে (ভবন ০১ কক্ষ নং-৩১৮/খ) অনুষ্ঠিত হবে। সভায় অ্যাসোসিয়েশন বা সমিতিগুলোর প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

সংগঠন, অ্যাসোসিয়েশন ও সমিতিগুলো হলো- প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (সকাল ১০.৩০-১১.০০), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (সকাল ১১.০১-১১.৩০), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (সহকারী শিক্ষক) (সকাল ১১.৩১-১২,০০), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (প্রধান শিক্ষক) (সকাল ১২.০১-১২.৩০) ও বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (সকাল ১২.৩১-১.০০)।

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের দায় সরকারকেই নিতে হবে: জামায়াত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬