বাড়ছে রেমিট্যান্স প্রবাহ, সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে এলো ২০৯৫ মিলিয়ন ডলার

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলতি সেপ্টেম্বর মাসেও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এ মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৫ মিলিয়ন বা ২০৯ কোটি ডলার। সেই হিসেবে প্রতিদিন রেমিট্যান্স আসছে ৯ দশমিক ৫ কোটি বা ৯৫ মিলিয়ন ডলার। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২২ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২২ দিনে ২ হাজার ৯৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আসলেও গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল এক হাজার ৭৬৯ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত প্রবাসীরা ৬ হাজার ৯৯৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫ হাজার ৯০৬ মিলিয়ন মার্কিন ডলার।

 

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9