রাঙামাটিতে ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ PM
প্রশিক্ষণ কর্মসূচি

প্রশিক্ষণ কর্মসূচি © সৌজন্যে প্রাপ্ত

বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি রাঙামাটিতে এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। গত ১১ সেপ্টেম্বর সিআইপিডি, টিটিসি রোডে এসআইসিআইপি প্রকল্পের আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাবা হুসনে আরা শিখা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়াসিম, ট্রাস্ট ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস হেড মো. মাহবুব হোসাইন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান (অবঃ), এওডব্লিউসি, পিএসসি, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপ্যাল, ট্রেনিং একাডেমি, ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ কর্মসূচিতে রাঙামাটির ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করছে, যারা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়িক দক্ষতা, নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাশক্তি অর্জন করবে এবং আত্মনির্ভর বাংলাদেশ গঠনে অবদান রাখবে।

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস…
  • ০৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে’— আবারও গাজী নজরুলের জাম…
  • ০৭ অক্টোবর ২০২৬