ভিসা এক্সিলেন্স ইন ওয়ালেট পার্টনারশিপ অ্যাওয়ার্ড পেল বিকাশ

১২ আগস্ট ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৭ PM
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘বিকাশ’-এর প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘বিকাশ’-এর প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় © সংগৃহীত

পার্টনারদের নিয়ে ডিজিটাল ওয়ালেট ইকোসিস্টেমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভিসা ‘এক্সিলেন্স ইন ওয়ালেট পার্টনারশিপ’ অ্যাওয়ার্ড পেয়েছে বিকাশ।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ-২০২৫ আয়োজিত অনুষ্ঠানে ‘বিকাশ’-এর প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ভিসার গ্রুপ কান্ট্রি ডিরেক্টর (ভারত ও সাউথ এশিয়া) সন্দীপ ঘোষ ও কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

উল্লেখ্য, বিকাশের ওয়ালেট পার্টনারশিপের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, কার্ড সেবাদানকারী পেমেন্ট সিস্টেম, আন্তর্জাতিক রেমিট্যান্স সেবাদানকারী প্রতিষ্ঠান, ই-কমার্স, রাইড-শেয়ারিং, ফুড ডেলিভারি সেবাসহ নানা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও দ্রুত লেনদেনের সুযোগ তৈরি করেছে। পার্টনারশিপ ও কোলাবোরেশন এর মাধ্যমে আরও বৃহৎ গ্রাহকগোষ্ঠীকে বৈচিত্র‌্যপূর্ণ ডিজিটাল আর্থিক সেবা দিয়ে তাদের দৈনন্দিন লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতাও এনে দিয়েছে বিকাশসহ সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ।

এ বছর বিভিন্ন খাতে অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা ব্যাংক, ফিনটেক ও রিটেইল খাতের ১৭টি প্রতিষ্ঠানকে ৩০টি পুরস্কারে সম্মানিত করে। দেশের ডিজিটাল অর্থনীতিতে ভালো পারফর্ম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফিনটেক, মার্চেন্ট এক্সেপ্টেন্স, ই-কমার্স, ক্রস-বর্ডার পেমেন্টস, ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড অপারেশনস এবং কমার্শিয়াল কার্ডস ক্যাটাগরিতে এই পুরস্কারগুলো প্রদান করা হয়।

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬