কমিউনিটি ব্যাংকের সঙ্গে হোটেল সারিনার ক্রেডিট কার্ড সেবাসংক্রান্ত চুক্তি স্বাক্ষর

০৪ জুলাই ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০১:০১ PM
চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাআদত ও হোটেল সারিনার মহাব্যবস্থাপক চান্না একনায়েকে

চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাআদত ও হোটেল সারিনার মহাব্যবস্থাপক চান্না একনায়েকে © সংগৃহীত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে হোটেল সারিনার ক্রেডিট কার্ড সেবাসংক্রান্ত সুবিধা প্রদানের জন্য একটি কৌশলগত ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত ও হোটেল সারিনার মহাব্যবস্থাপক চান্না একনায়েকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন।

এই চুক্তির অধীনে কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা হোটেল সারিনায় বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন। এর মধ্যে রয়েছে রুম, রেস্টুরেন্ট ও অন্যান্য পরিষেবার ওপর বিশেষ ছাড়। এ ছাড়া বছরব্যাপী ‘বাই ওয়ান, গেট ওয়ান’ অফারও পাবেন কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা।

আরও পড়ুন: ‘পদ পাওয়ার আশায়’ মিথ্যা কারণ দেখিয়ে ইবি ছাত্রদল নেতার পুনঃভর্তি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব বিজনেস ও হেড অব করপোরেট ব্যাংকিং (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জাহির আহমেদ, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, হোটেল সারিনার মার্কেটিং ডিরেক্টর সাইয়্যেদ মেহরান হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহীরা।

এই চুক্তির আওতায়, প্রিমিয়াম পার্টনারের সাথে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটির গ্রাহকগণের জন‍্য সাশ্রয়ী এবং লাইফস্টাইল সংবলিত সুবিধা প্রদানের জন্য কমিউনিটি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ ।

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬