ইসলামী ব্যাংক-ঢাকা কলেজের মধ্যে শিক্ষার্থীদের ফি আদায় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

২২ জুন ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৮:১০ PM
ঢাকা কলেজের অধ্যক্ষ ও ইসলামী ব্যাংকের ঢাকা নিউমার্কেট শাখার প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন

ঢাকা কলেজের অধ্যক্ষ ও ইসলামী ব্যাংকের ঢাকা নিউমার্কেট শাখার প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা কলেজের মধ্যে শিক্ষার্থীদের যাবতীয় ফি আদায়-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিউশন ফি, সেশন ফিসহ যেকোনো প্রকার ফি ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট ও মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘সেলফিন’র মাধ্যমে সহজে ও দ্রুত সময়ে প্রদান করতে পারবেন।

আজ রবিবার (২২ জুন) কলেজের শিক্ষক লাউঞ্জে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা কর্পোরেট সেবার আওতায় আরও উন্নত ও ঝামেলামুক্তভাবে অর্থ পরিশোধ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানের উপস্থিতিতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ও ব্যাংকের ঢাকা নিউমার্কেট শাখার প্রধান মোহাম্মদ মাহবুবুস সাজ্জাদ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনর্গঠিত হচ্ছে, কেন্দ্রের চার শীর্ষ পদে হবে নির্বাচন

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. মাহবুব-এ-আলমের সভাপতিত্বে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান ও ঢাকা কলেজের ভাইস প্রিন্সিপাল পারভীন সুলতানা হায়দারসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9