দেড়শ থেকে তিনশ শতাংশ হচ্ছে সিগারেট পেপারের আমদানি শুল্ক

০২ জুন ২০২৫, ০৭:৪২ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১১:১৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সিগারেট পেপার আমদানিতে সম্পূরক শুল্ক ও সিগারেট বিক্রির ওপর অগ্রিম কর বাড়ানো হয়েছে। ফলে ২০২৫-২৬ অর্থবছরে সিগারেটের দাম বাড়তে পারে। সোমবার (২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বাজেট বক্তৃতায় বলা হয়, সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনায় সিগারেট প্রস্তুতকারকের কাছ থেকে নিট বিক্রয়মূল্যের ওপর ৩ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ হারে অগ্রিম কর (Advance Tax) সংগ্রহের বিধান করা হয়েছে।

এ ছাড়া, বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্কহার ১৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এর আগে দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়।

চলতি (২০২৪-২৫) অর্থবছরের তুলনায় এবারের বাজেটের আকার ৭ হাজার কোটি টাকা কম। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ছোট আকারের বাজেট।

 

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬