আসছে বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা

০১ জুন ২০২৫, ০৯:৩৬ AM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৪:৪৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন বাজেট বর্তমান অর্থবছরের তুলনায় কিছুটা ছোট আকারে প্রণয়ন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৫–২৬ অর্থবছরের জন্য বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা চলতি অর্থবছরের (২০২৪–২৫) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।

সামাজিক নিরাপত্তা খাতে কিছু কর্মসূচির আওতায় ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

২০২৪ সালের জুলাইয়ে অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এসেছে। এ কারণে এবারের বাজেট উপস্থাপন হবে সংসদের বাইরে, এক নতুন কাঠামোয়। আগামী সোমবার, ২ জুন বিকেল ৪টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে বাজেট বক্তব্য দেবেন। এটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে সম্প্রচার করা হবে।

এর আগে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সংসদের বাইরে বাজেট উপস্থাপিত হয়েছিল। সেই বাজেট উপস্থাপন করেছিলেন তৎকালীন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। বাজেটের আকার ছিল ৯৯ হাজার ৯৬২ কোটি টাকা। সেটিও ছিল এক সোমবার, ৯ জুন, বেলা ৩টায় সম্প্রচারিত হয় বিটিভি ও বেতারে।

এরপর আওয়ামী লীগ টানা চার মেয়াদে সাড়ে ১৫ বছরে ১৬টি বাজেট উপস্থাপন করে। এর মধ্যে আবুল মাল আবদুল মুহিত ১০ বার, আ হ ম মুস্তফা কামাল ৫ বার এবং আবুল হাসান মাহমুদ আলী ১ বার বাজেট দেন। প্রতিবারই বাজেট সংসদে উপস্থাপন করা হতো এবং মাসব্যাপী সংসদীয় আলোচনার পর তা পাস হতো।

তবে এবার সংসদ না থাকায় প্রথাগত আলোচনার কোনো সুযোগ থাকছে না। বাজেট ঘোষণার পর প্রস্তাবিত বাজেট বিষয়ে সাধারণ নাগরিকদের মতামত আহ্বান করবে অর্থ মন্ত্রণালয়। এসব মতামতের ভিত্তিতে বাজেটের চূড়ান্ত রূপ দেওয়া হবে। এরপর আগামী ২৩ জুনের পর যেকোনো একদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে বাজেট কার্যকর হবে ১ জুলাই ২০২৫ থেকে।

উল্লেখ্য, সর্বশেষ নির্বাচিত সরকার আওয়ামী লীগ ২০২৪–২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিল। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সেই সরকারের পতন ঘটে। এবার স্বাধীনতা পরবর্তী ইতিহাসে প্রথমবার বাজেটের আকার গত অর্থবছরের তুলনায় কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি টাকা।

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসিতে জিপিএ ৩.২৫, তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাক…
  • ১০ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত অকার্যকর, কোনো কার্যকারিতা দে…
  • ১০ নভেম্বর ২০২৬
রামেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950