ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা ফিউচার পার্কে ‘ঈদ বাজার’ শুরু

২৬ মে ২০২৫, ১১:০৫ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৯:০২ PM
যমুনা ফিউচার পার্ক

যমুনা ফিউচার পার্ক © সংগৃহীত

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক ঈদ-উল-আযহা উপলক্ষে আয়োজন করেছে তার সিগনেচার উৎসব ‘ঈদ বাজার’ – যেখানে একসাথে মিলছে কেনাকাটা, খাবার ও বিনোদনের অনন্য এক অভিজ্ঞতা।

আজ সোমবার (২৬ মে) যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ জানায়, দেড় হাজারেরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড নিয়ে এবারের ঈদ বাজার সাজানো হয়েছে। যেখানে থাকছে ঐতিহ্যবাহী পোশাক, ডিজাইনার কালেকশন, ইলেকট্রনিক্স, এক্সেসরিজ, জুতা, পারফিউম, হোম ডেকোরেশনসহ আরও বিভিন্ন জিনিসপত্র। ফ্যাশন, লাইফস্টাইল এবং টেক ক্যাটাগরিতে থাকছে বিশেষ ঈদ ছাড়, এক্সক্লুসিভ লঞ্চ এবং আকর্ষণীয় বান্ডেল অফার। এছাড়াও বিকাশ, নগদ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ব্যাংক কার্ডে থাকছে বিশেষ ক্যাশব্যাক ও ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার, যা আপনার ঈদের কেনাকাটাকে করবে আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক।

আরও পড়ুন: সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ

কর্তৃপক্ষ আরও জানায়, কেনাকাটার পাশাপাশি বিস্তৃত ফুড কোর্ট ও প্রিমিয়াম ডাইনিং রেস্টুরেন্টগুলোতে বৈচিত্র্যময় খাবারের মেনু রয়েছে। ঈদের ছুটিতে যারা বিনোদনের খোঁজে, তাদের জন্য ফিউচার ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট পার্কে থাকছে নানা রকমের রোমাঞ্চকর রাইড ও ভার্চুয়াল রিয়েলিটি গেম। এছাড়াও, প্লেয়ারস ক্লাব-এ উপভোগ করতে পারবেন বোলিং, বিলিয়ার্ডস এবং ক্যারাওকে, আর ব্লকবাস্টার সিনেমাস-এ দেখতে পাবেন সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমা বিশ্বের সেরা প্রযুক্তির মাধ্যমে।

 

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬