১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন চালু করল শাওমি

১৩ মে ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৩:৫৪ AM
জনপ্রিয় স্মার্টফোন ব্রান্ড শাওমি ঈদ উপলক্ষে চালু করেছে ১০ কোটি টাকার ক্যাম্পেইন

জনপ্রিয় স্মার্টফোন ব্রান্ড শাওমি ঈদ উপলক্ষে চালু করেছে ১০ কোটি টাকার ক্যাম্পেইন © সংগৃহীত

দেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্রান্ড শাওমি। শুধু স্মার্টফোন নয়, বিভিন্ন ইলেট্রনিক্স পণ্যের জন্য বিখ্যাত এটি। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ‘ঈদ উইথ শাওমি’ নামে নতুন ঈদ ক্যাম্পেইন ঘোষণা করেছে শাওমি। যেখানে পুরস্কার হিসেবে থাকবে ১০ কোটি টাকা সমমূল্যের উপহার। এই ক্যাম্পেইনের আওতায় শাওমি স্মার্টফোন কিনে নির্বাচিত যোগ্য ফ্যানরা পুরস্কার হিসেবে পেতে পারেন ৫ লক্ষ টাকা, মাল্টি ডোর রেফ্রিজারেটর অথবা এসিসহ চমৎকার সব উপহার। আকর্ষণীয় এ অফারটি শুরু হয়েছে ৭ মে (বুধবার) থেকে। 

জানা গেছে, এ ক্যাম্পেইনটির আওতায় শাওমি রেডমি নোট ১৪ কিনে গ্রাহক উপহার হিসেবে পেতে পারেন রেডমি ইয়ারবাডস অথবা নিশ্চিত ৫০০ টাকা ক্যাশব্যাক। শাওমি রেডমি নোট ১৪ প্রো (৮ জিবি+২৫৬ জিবি) ভ্যারিয়েন্টের ফোন কিনে গ্রাহক পেতে পারেন রেডমি ইয়ারবাডস অথবা টিশার্ট। এছাড়াও শাওমি রেডমি ১৩ (৬জিবি+১২৮জিবি) ভ্যারিয়েন্টের স্মার্টফোন কিনলে গ্রাহকরা পাবেন ন্যূনতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সেই সাথে শাওমি রেডমি ১৩ (৮জিবি+১২৮জিবি) এবং শাওমি রেডমি ১৪সি মডেলের যেকোনো ভ্যারিয়েন্টের স্মার্টফোন ঈদের এই ক্যাম্পেইন উপলক্ষ্যে পাওয়া যাবে ১০০০ টাকা মূল্যছাড়ে। উল্লিখিত মডেলগুলো ছাড়া যেকোনো শাওমি স্মার্টফোন কিনলেও গ্রাহক পেয়ে যাবেন রেডমি ইয়ারবাডস, টিশার্ট, মোবাইল ডেটা অফারসহ নিশ্চিত পুরস্কার।

আরও পড়ুন: ডাকসু ইস্যুতে যেসব প্রস্তাবনা উঠে এলো ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আসন্ন ঈদ উৎসবকে আরও রাঙিয়ে তুলতে গ্রাহকদের জন্য আমরা ১০ কোটি টাকা সমমূল্যের এই ঈদ ক্যাম্পেইন চালু করেছি। এই ক্যাম্পেইনের মাধ্যমে শাওমি ফ্যানদের ঈদ আরও আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠবে বলেই আমাদের প্রত্যাশা।’ এ ছাড়াও ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন ঘিরে শাওমি ফ্যানদের উচ্ছ্বাস ও সমর্থনের জন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। 

জানা গেছে, ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনে নিশ্চিত সব উপহার পেতে শাওমি ফোন কেনার সময় রিটেইল কোডটি জেনে নিতে হবে। এরপর EWMIMEI NoRetail Code লিখে ২৬৯৬৯ নাম্বারে এসএমএস করে গ্রাহকের জিতে নেওয়া অফার সম্পর্কে জানা যাবে। বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকরা শাওমি হেল্পলাইনে +৮৮০৯৬১২-৯৪২৬৬৪ নম্বরে যোগাযোগ করতে পারেন।

পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9