বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য চায় সরকার

২৩ জুন ২০২২, ০৮:৩২ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

দেশের বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার। নির্ধারিত ছকে তথ্য দিয়ে সেটি ইমেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

গতকাল বুধবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: করোনা: শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরার নির্দেশ

চিঠিতে বলা হয়েছে, ‘‘বর্তমানে বর্ষার অতিবৃষ্টির কারণে উজান থেকে পানি নেমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। এমতাবস্থায় তাঁর আওতাধীন জেলা/উপজেলায় কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত এবং কতজন শিক্ষার্থী বন্যা কবলিত রয়েছে তার তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং এর ই-মেইল director.mew@gmail.com – এ (সংশ্লিষ্ট অঞ্চলের আওতাধীন উপজেলা ও জেলার সকল তথ্য একত্রিত করে কলেজ পর্যায়ের তথ্য আঞ্চলিক পরিচালক এবং স্কুল পর্যায়ের তথ্য আঞ্চলিক উপ-পরিচালক, মাধ্যমিক এর ই-মেইল হতে) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

চিঠিতে আরও বলা হয়েছে, বিচ্ছিন্নভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠান/ উপজেলা বা জেলা হতে তথ্য প্রেরণ গ্রহণযোগ্য নয়।

ডিজিএফআইয়ের আরেক সাবেক প্রধান গ্রেফতার
  • ৩০ মার্চ ২০২৬
স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence