করোনা: শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরার নির্দেশ

২৩ জুন ২০২২, ০৮:২৯ PM
ক্লাসে শিক্ষার্থীরা

ক্লাসে শিক্ষার্থীরা © ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মাউশির সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক রূপক রায়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘করোনা ভাইরাসের বিস্তাররোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন অফিস/ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অফিস/শ্রেণির কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

আরও পড়ুন: আজও বেড়েছে করোনা শনাক্ত, মৃত্যু ১

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও শনাক্তের হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার বেড়ে হয়েছে ১৪ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত ১২৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬