নবম শ্রেণীতে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ

০৮ মার্চ ২০২২, ০১:১৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © সংগৃহীত

২০২০-২১ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থী ও বিভিন্ন বোর্ড পরিবর্তনের (ছাড়পত্র) মাধ্যমে আগত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল মনছুর ভূঞাঁ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত সকল শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে ২০২০ সালে নবম শ্রেণিতে (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছিল। কোভিড-১৯ মহামারীর কারণে বাদপড়া শিক্ষার্থী ও বিভিন্ন বোর্ড পরিবর্তনের (ছাড়পত্র) মাধ্যমে আগত শিক্ষার্থীদের আগামী ১৩/০৩/২০২২ হতে ১৬/০৩/২০২২ তারিখের মধ্যে অনলাইনে (বিলম্ব ফি ব্যতীত সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে) রেজিস্ট্রেশন করতে পারবে। বিলম্ব ফি ব্যতীত শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা।

আরও পড়ুন : মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ণিত তারিখের পর আর কোন বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হবে না। নির্দিষ্ট সময়ের মধ্য রেজিস্ট্রেশন করা না হলে এর দায়-দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬