এসএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

৩১ আগস্ট ২০২১, ১১:১৩ PM
এসএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

এসএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট © ফাইল ফটো

আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।  মঙ্গলবার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

অ্যাসাইনমেন্ট সব শিক্ষার্থীকে বিতরণ ও জমা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে সব শিক্ষক ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের বলেছে শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, করোনার কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২০-২১ শিক্ষাবর্ষের দশম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি এবং তাদের মূল্যায়ন করা যায়নি। শিক্ষা মন্ত্রণালয় এর বিকল্প হিসেবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে এনসিটিবি ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে পুনর্বিন্যাস করেছে। সেই সিলেবাস অনুযায়ী অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

অ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন 

ট্যাগ: মাউশি
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬