এমপিও শিক্ষক-কর্মচারীদের জুনের বেতন ও বোনাস ছাড়

০৭ জুলাই ২০২১, ০৪:৪৭ PM
১৪ জুলাই পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন

১৪ জুলাই পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন © লোগো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন ও ঈদুল আজহার উৎসব ভাতার সরকারি অংশ মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) চেক ছাড় হয়েছে। একইসঙ্গে ঈদুল আজহার উৎসব ভাতার চেকও ব্যাংকে পাঠানো হয়েছে।

আজ বুধবার (৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ তথ্য জানানো হয়। বেতন-ভাতা উত্তোলনের শেষ দিন ১৪ জুলাই। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

বেতনের সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংক (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) শাখায় পাঠানো হয়েছে। শিক্ষকরা ১৪ জুলাই পর্যন্ত তাদের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬