পরামর্শক কমিটি না চাইলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না

১৮ মার্চ ২০২১, ০৯:৩৮ PM
প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক ও শিক্ষার্থী

প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক ও শিক্ষার্থী © ফাইল ফটো

আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে করোনা মোকাবেলায় গঠিত জাতীয় পরামর্শক কমিটি যদি না চায় তাহলে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

তিনি বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি নিয়ে রেখেছি। তবে করোনার সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে। আগামী ২৬ মার্চের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বিষয়ে জাতীয় পরামর্শক কমিটির সাথে বৈঠক অনুষ্ঠিত হবে।

মাউশি মহাপরিচালক আরও বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় জাতীয় পরামর্শক কমিটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যে সিদ্ধান্ত দেবে আমরা সে অনুযায়ী কাজ করব। তারা যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বললে তো স্কুল-কলেজ বন্ধই রাখতে হবে।

আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬