শিক্ষার্থীদের দিয়ে কোনো মার্চপাস্ট-র‍্যালি নয়

১৮ মার্চ ২০২১, ০৪:৩১ PM
প্রতীকী

প্রতীকী

শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও র‍্যালি আয়োজন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি ‘বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন দিবস উপলক্ষে শিক্ষার্থীদের দিয়ে র‍্যালির আয়োজন করেছে’ এমন খবরের ভিত্তিতে এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) মাউশির (মাধ্যমিক) শাখা পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়েছে, মাউশির সব মাধ্যমিক বিদ্যালয়ে করোনার কারণে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ আছে। মাউশিতে খবর এসেছে, ইতোমধ্যে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে মার্চপাস্ট ও র‍্যালি আয়োজন করছে। যা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ।

এতে আরও বলা হয়, এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েন, এমন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেয় মাউশি। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও অনুরোধ জানানো হয়েছে।

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল গোব…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘ছাত্রদলে ছাত্র নেই’—সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত স্বচ্ছ তদন্ত ও বি…
  • ০৬ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল থেকে বহিষ্কার, ফেরেন যুগ্ম সম্পা…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬