সব ছাত্রীকে প্রতি সপ্তাহে আয়রন ট্যাবলেট খাওয়ানো হবে

২৬ জানুয়ারি ২০২১, ০৭:০৭ PM
ছাত্রী

ছাত্রী © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সব ছাত্রীদের আয়রন ফলিক ট্যাবলেট (আইএফএ) খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আইএফএ সংগ্রহের নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার (২৫) জানুয়ারি মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কৈশরকালীন পুষ্টি কার্যক্রম নিশ্চিত করতে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যকি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের প্রতি সপ্তাহে একটি করে আয়রন ফলিক ট্যাবলেট খাওয়ানো হবে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর থেকে চাহিদা মোতাবেক আয়রন ফলিক ট্যাবলেট সংগ্রহ করে বিদ্যালয়ে মজুদ রাখতে বলা হলো।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানোর কার্যক্রম শুরু হবে।

ট্যাগ: মাউশি
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬