স্কুল-কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির চূড়ান্ত তালিকা প্রকাশ

০৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৪০ PM

© ফাইল ফটো

দেশের বিভিন্ন জেলা-উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি স্কুল-কলেজে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদোন্নতির চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের ওয়েবসাইটে কর্মচারীদের পৃথক পৃথক তালিকা প্রকাশ করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করে বিষয়টি জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

জানা যায়, জেলা-উপজেলা শিক্ষা অফিস ও বিভিন্ন সরকারি স্কুল কলেজের ১৫৫ জন উচ্চমান সহকারী, ৭ জন সাঁট মুদ্রাক্ষরিক, ২২২ জন হিসাবরক্ষক কাম ক্লার্ক, ১ জন প্রধান সহকারী, উপজেলা পর্যায়ে কর্মরত ৩৯৪ জন অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, ১৩৫ জন হিসাবরক্ষক তালিকায় স্থান পেয়েছেন।

শিক্ষা অধিদফতরের চিঠিতে তালিকায় থাকা কর্মচারীদের নাম ও তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

কোনও কর্মচারীর তথ্য ভুল থাকলে তা সংশোধনের আবেদন ও কাগজপত্র ৯ সেপ্টেম্বরের মধ্যে ইমেইলে ([email protected]) শিক্ষা অধিদফতরে পাঠাতে বলা হয়েছে।

ট্যাগ: মাউশি
প্রধান শিক্ষকের মৃত্যু ঘিরে উত্তেজনা, সহকারী শিক্ষিকা অবরুদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ ও জিম্মি করে অর্থ লুট, …
  • ০৬ অক্টোবর ২০২৬
তালিকায় ৪৬৯ শিক্ষার্থীর ৩০ জন ঢাবির, রাবির ২৮ জন— কোন বিশ্ব…
  • ০৬ অক্টোবর ২০২৬
অবসরের পর কী করবেন মেসি?
  • ০৬ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ‘রাস্তার মেয়ে’ বললেন প্রভোস্ট, অভিযো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বই ছাপার মান যাচাইয়ে এবার ঢাকার বাইরের প্রেস পরিদর্শনে শিক্…
  • ০৬ অক্টোবর ২০২৬