বন্যা দুর্গত এলাকায় স্কুল-কলেজ খুলে দেয়ার নির্দেশ

১০ জুলাই ২০২০, ০৮:০৯ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) © লোগো

দেশের বন্যা দুর্গত এলাকার সব স্কুল-কলেজ খুলে দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ শুক্রবার (১০ জুলাই) মাউশি থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা দুর্গত এলাকার সব স্কুল ও কলেজ সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে জরুরি ভিত্তিতে খুলে দিতে হবে। স্থায়ী আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসাররা ই-মেইলে অধিদপ্তরের পাঠাবেন এবং আঞ্চলিক পরিচালক ও পরিচালকের নিকট অনুলিপি দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যা দুর্গত এলাকায় অবস্থিত মাউশির আওতাধীন সকল পর্যায়ের দপ্তর ও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সম্পক্ত থেকে প্রয়োজনীয় সহযােগিতা দেবেন।

আর বন্যায় কোন শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ধরণ, ক্ষয়ক্ষতির ধরন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারিত ছকে উল্লেখ করে ই-মেইলে ([email protected]) অধিদপ্তরের পাঠাতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেলা কর্মকর্তাদের।

টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬
দেশে দ্বন্দ্ব, ইতালিতে গিয়ে স্বামী-স্ত্রী- সন্তানকে হত্যা, …
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় তিতুমীরে নেই বড় পর্দার আয়োজন, আক্ষেপ শিক…
  • ২৭ জুন ২০২৬
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬
২০৩৮ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৭ জুন ২০২৬