ঈদের আগেই নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস

১৬ মে ২০২০, ০৪:৫৪ PM

© ফাইল ফটো

নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা ঈদের আগেই দেয়া হবে। গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মাসের বেতন পাবেন তারা। এছাড়া বৈশাখী ভাতা এবং ঈদ বোনাসও পাবেন।

শনিবার (১৬ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) এমপিও সংক্রান্ত জরুরি এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক। তিনি বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রধান বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদের আগে তাদের বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিষয়টি নিয়ে মাউশির সংশ্লিষ্ট বিভাগের হিসাব-নিকাশ শেষে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়কে মোট অর্থের ব্যাংক চেক পাঠালে মাউশি থেকে তা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানোর পর শিক্ষক-কর্মচারীরা অর্থ উত্তোলন করতে পারবেন।

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী গত বছরের ১ জুলাই থেকে এরিয়ারসহ বেতন-ভাতা পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। গত বছরের আগস্টে ঈদুল আজহা ছিল। সেই উৎসব বোনাসটি বকেয়া পাবেন। আর গত মাসের বৈশাখী ভাতা পেয়েছেন পুরোনো এমপিওভুক্ত শিক্ষকরা। নতুন শিক্ষকরা সেটা বকেয়া হিসেবে পাবেন। এর সাথে যুক্ত হচ্ছে আগামী ঈদুল ফিতরের ভাতা। ঈদের আগেই তাদের জন্য চেক ছাড় করা হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬