শতবর্ষী  ৮ শতাধিক স্কুলের তালিকা করল মাউশি, দেখুন এখানে

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

দেশের শতবর্ষী স্কুলের তালিকা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ তালিকা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এই তালিকা থেকে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) মাউশি থেকে এ সংক্রান্ত তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়। বিষয়টি মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

মাউশির পাঠানো স্কুলের তালিকা বিশ্লেষণে দেখা গেছে, মোট ৮০৮টি প্রতিষ্ঠানের তালিকা পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের প্রতিষ্ঠান। ঢাকা বিভাগের ১৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান তালিকায় স্থান পেয়েছে। এ ছাড়া চট্টগ্রামের ১৫৯টি, খুলনার ১২৬, রাজশাহীর ১০১, ময়মনসিংহের ৭৪, বরিশালের ৬৯, রংপুরের ৬৯ এবং সিলেট বিভাগের ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান তালিকায় স্থান পেয়েছে।

শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এর আগে গত ২৫ আগস্ট শতবর্ষী স্কুল ও কলেজের তালিকা প্রস্তুত করতে মাউশিকে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শতবর্ষী স্কুল-কলেজ নিয়ে সরকার নতুন নির্দেশনা দিয়েছে। তিন কার্য দিবসের মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠাতে বলা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, শিক্ষা মন্ত্রণালয়ের এ চিঠি অধিদপ্তরে পৌঁছেছে সেপ্টেম্বরের শুরুতে। এরপর ২ সেপ্টেম্বর মাউশি অধিদপ্তর থেকে সব অঞ্চল পরিচালক, উপপরিচালককে চিঠি পাঠানো হয়। চিঠিতে ২ কর্মদিবসের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠাতে বলা হয়।

মাউশি অধিদপ্তরের সব অঞ্চল ছাড়াও বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে তথ্য সংগ্রহ করে ৮০৮টি শতবর্ষী বেসরকারি স্কুল-কলেজের তালিকা পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে।

দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬