সরকারি হচ্ছে আরও এক কলেজ

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ PM
নাজিউর রহমান কলেজ ও মাউশির লোগো

নাজিউর রহমান কলেজ ও মাউশির লোগো © সংগৃহীত

ভোলা জেলার সদর উপজেলাধীন নাজিউর রহমান কলেজ জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুই সদস্যের পরিদর্শন কমিটি  গঠন করা হয়েছে। বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক ও উপপরিচালককে নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ভোলা জেলার সদর উপজেলাধীন ‘নাজিউর রহমান কলেজ’ জাতীয়করণের জাতীয়করণের লক্ষ্যে গঠিত পরিদর্শন কমিটিকে জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠানটি পরিদর্শন করতে হবে। এ সময় কলেজটির সার্বিক তথ্য ও আর্থিক সংশ্লেষ সংগ্রহ করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা রয়েছে কি না, সে বিষয়েও তথ্য দিতে হবে।

এতে বলা হয়, মামলা-মোকদ্দমার বিষয়ে মাউশির আইন উপদেষ্টার মতামত এবং প্রতিষ্ঠান প্রধানের অঙ্গীকারনামা সংগ্রহ করে এসব তথ্যের ভিত্তিতে তিন প্রস্থ প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়েছে। প্রতিবেদনটি মাউশির কলেজ-১ শাখার সহকারী পরিচালক বরাবর দাখিল করতে হবে।

পরিদর্শনকারী কর্মকর্তারা বিধি অনুযায়ী টিএ-ডিএ প্রাপ্য হবেন বলেও চিঠিতে জানানো হয়েছে। 

জাতীয়করণ চেয়ে প্রধানমন্ত্রীকে লেখা তথ্যমন্ত্রীর চিঠিতে যা আছে
আন্দালিভ রহমান লিখেন, দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলার জনগণকে শিক্ষিত করে গড়ে তুলে দেশের মূল উন্নয়ন ধারায় সম্পৃক্ত রাখার লক্ষ্যে ১৯৮৬ সালে তৎকালীন মাননীয় মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মরহুম নাজিউর রহমানের উদ্যোগে ভোলা সদর উপজেলায় নাজিউর রহমান কলেজ প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠার পর থেকে কলেজটি ইলিশা ও মেঘনা নদীর তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিকভাবে এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে শীর্ষস্থানীয় অবস্থান অর্জন, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে মানসম্মত শিক্ষা প্রদান এবং বর্তমানে প্রায় ২,০০০ (দুই হাজার) শিক্ষার্থীর অধ্যয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

সরকারের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণের নীতিগত সিদ্ধান্তের আলোকে দেশের বিভিন্ন উপজেলার কলেজ জাতীয়করণ করা হলেও ভোলা সদর উপজেলার কোনো কলেজ এখনো জাতীয়করণের আওতায় আসেনি। অথচ শিক্ষা, ফলাফল, অবকাঠামো, সহশিক্ষা কার্যক্রম এবং জনসম্পৃক্ততার দিক থেকে নাজিউর রহমান কলেজ জাতীয়করণের সকল যোগ্যতা অর্জন করেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবিও হলো কলেজটির জাতীয়করণ।

সর্বশেষ তিনি উল্লেখ করেন, কলেজটি জাতীয়করণ করা হলে ভোলা সদরসহ আশপাশের এলাকার শিক্ষার্থীরা অধিকতর মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ লাভ করবে এবং এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতএব, ভোলা সদর উপজেলার নাজিউর রহমান কলেজকে জাতীয়করণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে আপনার সদয় নির্দেশনা ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬