নতুন বইয়ে যুক্ত হচ্ছে ‘স্বৈরাচার এরশাদ ও হাসিনাবিরোধী আন্দোলনে’ বেগম খালেদা জিয়ার অবদান

২১ মে ২০২৬, ০২:৫৫ PM , আপডেট: ২১ মে ২০২৬, ০৩:০৪ PM
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) লোগো

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) লোগো © সংগৃহীত ও সম্পাদিত

আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিকের বইয়ে যুক্ত হচ্ছে ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লব, স্বৈরাচার এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে থাকছে এআই, সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং ও মিডিয়া লিটারেসি। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানও স্থান পাচ্ছে পাঠ্য বইয়ে। 

যা চূড়ান্ত করে আগামী শিক্ষাবর্ষের বই পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরই মধ্যে বিশেষজ্ঞদের নিয়ে হয়েছে কর্মশালা। পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে আমাদের স্মরণীয় নেতা- অধ্যায়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হচ্ছে। ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লব, ৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনসহ গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান মাধ্যমিকের ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইয়ে যুক্ত হচ্ছে। 

বইয়ের সার্বিক বিষয়ে বুধবার (২০ মে) এনসিটিবির শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে এখন পর্যন্ত গণতন্ত্র উত্তোলনের জন্য বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ, চব্বিশের গণ-অভ্যুত্থান, যার যেখানে যা অবদান আছে, সবগুলোই সঠিকভাবে আছে বলে আমাকে এনসিটিবি অবহিত করেছে।

এছাড়া চতুর্থ শ্রেণিতে— খেলাধুলা ও সংস্কৃতি, ষষ্ঠ শ্রেণিতে— লার্নিং উইথ হ্যাপিনেস বিষয়ক নতুন বই যুক্ত হচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে— এআই, সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং, মিডিয়া লিটারিসি যুক্ত হচ্ছে। বই ছাপানোর দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যে সব বই ছাপানো শেষ হবে বলে জানিয়েছে এনসিটিবি। এদিকে নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজও শুরু করেছে এনসিটিবি। 

দাওয়াতের কথা বলে শিক্ষককে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ, মামলার …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অরাজকতা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আইনেই বলা আছে: তারেক …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬