এমপিও সংক্রান্ত আবেদন নিষ্পত্তির সময় বৃদ্ধি

০৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ AM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

নভেম্বর মাসের এমপিও সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তির সময় ১০ দিন বাড়ানো হয়েছে। সে অনুযায়ী আগামী ১০ নভেম্বরের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) মাউশির উপপরিচালক মো. শাহজাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের নভেম্বর মাসের এমপিও সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তি করে আঞ্চলিক কার্যালয় ৩১ অক্টোবরের মধ্যে অত্র অধিদপ্তরে প্রেরনের সময়সীমা নির্ধারণ ছিল।

আরও পড়ুন: প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

সার্ভারে যান্ত্রিক ত্রুটি থাকায় নভেম্বর মাসের এমপিও সংক্রান্ত সকল আবেদন নিষ্পত্তির নিমিত্তে ৩১ অক্টোবরের পরিবর্তে ১০ নভেম্বর আঞ্চলিক কার্যালয় থেকে প্রেরণের সময়সীমা নির্ধারণ করা হলো। বিভিন্ন অঞ্চলের পরিচালক ও উপপরিচালকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির…
  • ২২ নভেম্বর ২০২৬
স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি
  • ২২ নভেম্বর ২০২৬
২৮০টিরও বেশি দলের অংশগ্রহণে আইইউবিএটিতে জাতীয় রোবোটিকস চ্যা…
  • ২২ নভেম্বর ২০২৬