শিক্ষকদের এমপিও আবেদন নিষ্পত্তির সময় বাড়ল

০৫ নভেম্বর ২০২৫, ০৬:১৮ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন নিষ্পত্তির সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সময়ের মধ্যে সব আঞ্চলিক অফিস থেকে আবেদনগুলো ইএমআইএস সেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) মাউশির ইএমআইএস শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি সব আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, এমপিও-সংশ্লিষ্ট আবেদনগুলো ৩১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করে অধিদপ্তরে পাঠানোর সময়সীমা নির্ধারিত ছিল। কিন্তু সার্ভারে যান্ত্রিক ত্রুটির কারণে অনেক অঞ্চল আবেদন নিষ্পত্তি সম্পন্ন করতে পারেনি। এই পরিস্থিতিতে নতুন করে ১০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

এর আগে সার্ভার সমস্যার কারণে অনলাইনে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়নি। ফলে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজেদের আবেদন কোন পর্যায়ে আছে তা জানতে পারছিলেন না এবং অনিশ্চয়তায় ছিলেন। এ অবস্থায় এমপিও আবেদন নিষ্পত্তির সময় বাড়াল মাউশি।  

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬